ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, November 7, 2026 - 10:47 pm

প্রেস বিজ্ঞপ্তি: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা–২০২৬।

শনিবার (৭ নভেম্বর) গোদাগাড়ীর পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিনা এন্ট্রি ফিতে আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি জেলার আটটি দল অংশগ্রহণ করে। সকাল থেকে শুরু হওয়া খেলা দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার অধ্যাপক আব্দুল খালেক আমির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের সভাপতি আব্দুল আল মামুন (নয়ন)। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডাঃ মোঃ আশিকুজ্জামান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের রাণী ভবানী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী নিতাই চন্দ্র সরকার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর ডাঃ মোঃ তৌফিকুল ইসলাম হেলাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ হযরত আলী, ০১ গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল ইসলাম, ০২ গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুসসান উজ্জ্বল, ধরমপুর পালপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. মোঃ ওবায়দুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক মোঃ কামরুজ্জামান, টি.ডি.সি, নাটোরের প্রিন্সিপাল ও ক্লাবের সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম, পালপুর ধরমপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক এবং এবি পার্টির রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক ড. মুহাম্মদ আব্দুর রহমান মুহসেনী।

এ ছাড়া উপস্থিত ছিলেন পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাইম ব্যাংক পিএলসির এফ.এ.ডি.পি মোঃ নাজিমুদ্দিন, ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এহসানুল কবির টুটুল, পালপুর ধরমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, পালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুন নেসা, বীর মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ জামাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ গোলাম মোস্তফা দুলাল, গোদাগাড়ী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ আবু মুসা খুররম সরকার, পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজান ফেরদৌস, ৭নং দেওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ শাহনাজ বেওয়া এবং ধরমপুর মালিগাছা আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাসুম আক্তার স্বাধীন।

দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এ খেলায় বগুড়া দলকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিক পালপুর ধরমপুর জাগরণী ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের হাতে ট্রফিসহ এক লাখ টাকার প্রাইজমানি এবং রানারআপ বগুড়া দলের হাতে ট্রফিসহ ৭০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।