ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী নগরীজুড়ে মাদকবিরোধী অভিযান: ৪ কারবারিসহ গ্রেপ্তার ২৫

  • আপডেট: Friday, October 16, 2026 - 9:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

শুক্রবার বিকেলে নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাটাখালী থানা পুলিশ মাসকাটাদিঘী এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আলী হোসেন ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করে।

রাজপাড়া থানা পুলিশ বুলনপুর এলাকা থেকে ১৮ গ্রাম গাঁজাসহ মো. সানমুন আক্তার নিশাতকে (২৪), বোয়ালিয়া থানা পুলিশ বোষপাড়া এলাকা থেকে ৩২ পিস ইয়াবাসহ মো. মামুন খানকে (৪৫) এবং মতিহার থানা পুলিশ খোঁজাপুর এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রোকন আলীকে (২০) গ্রেপ্তার করে।

এছাড়াও নগরীর বিভিন্ন থানা ও ডিবির অভিযানে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলার ৪ জন এবং অন্যান্য মামলার ৮ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।