রাবির শহিদ জিয়াউর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ ড. এ নাইম ফারুকী
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহিদ জিয়াউর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ নাইম ফারুকী।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আগের প্রাধ্যক্ষ আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মতিউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুন প্রাধ্যক্ষ ড. এ নাইম ফারুকী জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর একাধিক আন্তর্জাতিক গবেষণাপত্র ও পেটেন্ট রয়েছে। দায়িত্ব নেয়ার পর তিনি হলকে একটি শিক্ষার্থীবান্ধব, গতিশীল ও নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।











