ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম

জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, November 21, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক একটি স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয়  পরিবর্তন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) -এর যৌথ উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা” প্রতিপাদ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সনাকের সভাপতি প্রফেসর দীপকেন্দ্রনাথ দাসের সভাপতিত্বে সভায় পরিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদ রিপন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) নির্বাহী পরিচালক হাসিবা খাতুন জাহেদা এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) উপদেষ্টা কমিটির সদস্য ও স্রেডার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, একশনএইড বাংলাদেশের নাজিয়া ইয়াসমিন, মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সংলাপটি স্থানীয় জ্বালানি বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে জাতীয় নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। সংলাপে স্থানীয় এলাকার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা, নাগরিক দাবিনামা উপস্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক জনগণকেন্দ্রিক সমাধানের সুযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সভার উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নানা সমস্যা, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়।

সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শফিকুল হক মিলন বলেন, রাজশাহী অঞ্চলের নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। ইতোমধ্যে রাজশাহীর পবা–মোহনপুর এরাকায় নতুন করে সৌর বিদ্যুৎ স্থাপন করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের প্রসারে আমার এলাকায় বিভিন্ন বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি বিদ্যুত সংকট নিরসনে সৌর বিদ্যুত নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

আলোচকরা উল্লেখ করেন, শহরের সরকারি-বেসরকারী ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কমিউনিটিভিত্তিক সৌর উদ্যোগ, বায়োগ্যাস ও বর্জ্যভিত্তিক জ্বালানি এবং জনবান্ধব জ্বালানি পরিকল্পনা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর সম্ভাবনা তৈরি করতে পারে। একইসাথে রাজশাহীর জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, প্রসার এবং স্থানীয় তরুণদের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের তাগিদ দেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নাজিয়া ইয়াসমিন।