ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়া মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিকে কারাদণ্ড

  • আপডেট: Wednesday, September 23, 2026 - 10:07 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলার খুঁটিপাড়া ও শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার এই অভিযানের উদ্দেশ ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা। অভিযান চলাকালে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত থাকার অভিযোগে নাদের আলীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অভিযান অব্যাহত থাকবে।