রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৬টা ২০ মিনিটে তিনি মারা যান।
মৃত ব্যক্তির নাম আনোয়ার মন্ডল (৫২)। তাঁর বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে গুরুতর অসুস্থ অবস্থায় গত শুক্রবার রাত ১০টা ২১ মিনিটে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর প্রধান কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিন্ড্রোম’ উল্লেখ করেছেন কর্তব্যরত চিকিৎসকরা।











