ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৬ - ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম

পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে অন্ধকার কাটিয়ে জ্বললো আলো

  • আপডেট: Sunday, September 6, 2026 - 10:08 pm

পুঠিয়া প্রতিনিধি: দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে আলোকিত হয়েছে পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশান। পুঠিয়া পৌরসভার প্রশাসক শিবু দাশের উদ্যোগে মহাশ্মশান এলাকায় আলোকায়নের ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় মহাশ্মশান এলাকায় চলাচল ও সার্বিক ব্যবস্থাপনায় নানা ধরনের অসুবিধার সৃষ্টি হতো। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে স্থানীয়দের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো।

সম্প্রতি আলোকায়নের ব্যবস্থা করায় এখন রাতের বেলায় পুরো মহাশ্মশান এলাকা আলোকিত হয়ে উঠেছে।

এতে স্থানটির পরিবেশ আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পৌর প্রশাসক শিবু দাশের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মহাশ্মশানের সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।