ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনায় র‌্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ একজন আটক

  • আপডেট: Sunday, September 6, 2026 - 10:06 pm

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল।

আটক সোহেল রানা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর গ্রামের রায়হান জোয়ারদ্দারের ছেলে। তিনি বর্তমানে পাবনার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের জনৈক মিঠুর বাড়িতে ভাড়া থাকেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকারের নেতৃত্বে একটি দল ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় সোহেল রানার বসতঘরে অভিযান চালায়।

এ সময় তার কাছ থেকে ১৪ কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ সোহেল রানাকে আটক করে র‌্যাব। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।