ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম

সিডও দিবস উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট: Saturday, September 5, 2026 - 9:43 pm

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষে নারীর নাগরিক অধিকার সুরক্ষা এবং সম্পদ-সম্পত্তিতে সমঅধিকার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করা, নারীর নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং সম্পদ-সম্পত্তিতে নারীর সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ—সিডও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি, নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করতে সিডও সনদ কার্যকর ভাবে বাস্তবায়ন জরুরি, বিশেষ করে সিডও সনদের ধারা ২ এবং ১৬(১)(গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার এবং নারীর নাগরিক অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার।

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, সমাজকর্মী আফজাল হোসেন, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,  রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকা, সংগঠনের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।