ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম

রেশম কারখানা পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

  • আপডেট: Saturday, September 5, 2026 - 9:49 pm

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন।

শনিবার বিকেলে তিনি কারখানাটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ঐতিহ্যবাহী ‘রাজশাহী সিল্ক’-এর উৎপাদন কার্যক্রম বেশ আগ্রহের সঙ্গে ঘুরে দেখেন ও পর্যবেক্ষণ করেন।

এ সময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ প্রতিমন্ত্রীকে রেশম কারখানার সার্বিক কার্যক্রম এবং ঐতিহ্যবাহী এই শিল্পের উন্নয়নে বর্তমান সময়ে গৃহীত নানা পদক্ষেপ ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য আসলাম সরকার, আশরাফ জামাল ও মোছা. সুরাইয়া খাতুন; রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাছিমা খাতুন, পরিচালক (প্রশাসন) মু. রেজা হাসান, পরিচালক (উৎপাদন ও বিপণন) মিজানূর রহমানসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।