ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৬ - ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম

মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

  • আপডেট: Saturday, September 5, 2026 - 9:52 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে নানা অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে। নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৩ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।