ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, September 5, 2026 - 9:51 pm

স্টাফ রিপোর্টার: সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি, রাজশাহীর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি আশরাফুল জাহাঙ্গীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আ ফ ম আলী আসগার।

স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওসমান গনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এজিএম ও সহ-সভাপতি মনোয়ার হোসেন সেলিম, আলিমুদ্দীন, শিশ আহমেদ, অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোজাম্মেল হক, সালেহ-উর-রহমান, মনোয়ারা পারভীন, সৈয়দ এবাদুল হক, মর্তুজা আলী এবং শহিদুল ইসলাম।

সভায় বক্তাগণ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আগামীতে এই সংগঠনকে অবসরপ্রাপ্ত সোনালিয়ানদের মিলনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। সভায় সংগঠনের সব আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সভায় সম্প্রতি সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থ কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভা শেষে সভাপতি আশরাফুল জাহাঙ্গীর উপস্থিত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।