ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

মহানবী (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, September 5, 2026 - 9:53 pm

স্টাফ রিপোর্টার: সমকালীন প্রেক্ষাপটে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে ‘সমকালীন প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর নৈতিক শিক্ষা ও সুশাসন প্রসঙ্গ’ শীর্ষক এই সেমিনার আয়োজিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম।

তিনি মহানবী (সা.)-এর নৈতিক আদর্শ ও সুশাসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি আলী হাসান উসামা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন, মাওলানা আবুল কাশেম ফারুকী ও ডা. রেজাউল করিম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ।

স্বাগত বক্তব্য দেন সমন্বিত পেশাজীবী পরিষদের সভাপতি প্রফেসর ড. নিজাম উদ্দিন। মাওলানা রুহুল আমিন ও ফজলুল হক তুহিনের যৌথ সঞ্চালনায় সেমিনারে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সমন্বিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিজুল হক। সেমিনারে বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে নৈতিকতা, ন্যায়বিচার, মানবিকতা, জবাবদিহি ও সুশাসনের শিক্ষা গ্রহণ করে সমকালীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় তা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।