ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Friday, September 4, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর সিঅ্যান্ডবি মোড়স্থ জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবালের উদ্বোধনে এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় টিম প্রধান মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসিকুল ইসলাম ডলার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ রাজশাহী বিভাগের সকল জেলা ও মহানগর থেকে আগত জিয়া মঞ্চের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।