ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। যৌথভাবে এর উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনী বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিটি করপোরেশন নগরজুড়ে আড়াই লাখ চারা রোপণ করছে। তিনি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।