১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির নতুন আঞ্চলিক ইউনিট কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি, বিভাগীয় জেলা শাখা, রাজশাহীর আওতাধীন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল আঞ্চলিক ইউনিট কমিটি গঠন করা হয়েছে। সরকারি কর্মচারীদের কল্যাণে আগামী ৩ বছরের জন্য ২৭ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এর আগে, গত ৩০ আগস্ট গঠিত আহ্বায়ক কমিটির আহ্বানে বিভাগীয় জেলা শাখা কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক কমিটির প্রধান মোজাহার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমিরুল ইসলাম, সাখাওয়াত কবির, তরিকুল ইসলাম, বিভাগীয় জেলা শাখার সভাপতি আব্দুর রউফ, রামেক হাসপাতালের কর্মচারী রবিউল হাসান, ফেরদৌস আলী ও মেহেদী হাসান প্রমুখ। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত আলোচনা ও সংগঠনের গঠনতন্ত্রের ধারা নং-০৬(৩) অনুচ্ছেদ মোতাবেক এ কমিটি চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোজাহার আলী, কার্যকারী সভাপতি হিসেবে আব্দুর রউফ এবং সহ-সভাপতি পদে রবিউল হাসান, দিলিপ বিশ্বাস ও গোলাম মোত্তাকিম দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম। যৌথভাবে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হানুল ইসলাম, আব্দুস সালাম ও ফেরদৌস আলী। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সোয়াইবুর রহমান ও মেহেদী হাসান মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে স্থান পেয়েছেন দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার হোসেন, অর্থ সম্পাদক রুবেল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মান্নান সরদার, মহিলা সম্পাদিকা আদরী খাতুন, সমাজকল্যাণ সম্পাদক আহাদ আলী, সমবায় সম্পাদক মাসুম এবং ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা। একই সঙ্গে কার্যকারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আবুল কালাম আজাদ, রুবেল হক, লিটন হাসান, তিতাস জামাদার, শ্রী চঞ্চল বাশফোর, গোলাম বারী, আপেল মাহমুদ এবং অঞ্চনা বিশ্বাস। নবগঠিত কমিটির সকল কর্মকর্তাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। সভায় উপস্থিত সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।











