রাবিতে পপুলেশন সায়েন্স বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা, কৃতী শিক্ষার্থী ও অ্যালামনাস সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের সভাপতি প্রফেসর মো. আশরাফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে উপাচার্য নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন, বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন এবং কৃতী অ্যালামনাসদের বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কৃতী অ্যালামনাই, নবীন-বিদায়ী শিক্ষার্থী এবং বিভাগীয় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।











