ঢাকা | অগাস্ট ৩১, ২০২৬ - ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু

  • আপডেট: Monday, August 31, 2026 - 10:13 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল গনি পলাশ (৪২) নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের বেলালের বাড়িতে এ ঘটনা ঘটে। আব্দুল গনি পলাশ ভাবিচা ইউনিয়নের কালাইডাঙ্গা (ইশ্বর দেবত্তোর) এলাকার ট্রাক ড্রাইভার বাবুর ছেলে।

জানা গেছে, বিকেলে শালবাড়ি গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এসির কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।