ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Monday, August 31, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সোমবার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচির প্রচার কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত নারী সমাবেশে গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানার সভাপতিত্বে জেলা তথ্য অফিস, রাজশাহীর ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারের আলোকে অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষ রোপণ, খাল খনন, ইত্যাদি কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিষয়গুলোর ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হচ্ছে।

নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে গোদাগাড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হামিদ মো. ওয়ালিউদ্দিন এবং স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মুখলেসুর রহমানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক আব্দুল আহাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে নির্বাচনি ইশতেহারের আলোকে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।