ঢাকা | অগাস্ট ২৮, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনপাড়া এলাকা থেকে ৪৩০ গ্রাম গাঁজাসহ কাজল হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানকারী দল।

বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত কাজল হোসেন গোদাগাড়ী মডেল থানাধীন কাকনপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাকনহাট বাজার ও সংলগ্ন এলাকায় নিয়মিত দিচ্ছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাকনপাড়া গ্রামে কাজল হোসেনের বাড়িতে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশে অবস্থান করছে।

এমন সংবাদের পর পুলিশ কাজল হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের পলিথিন ব্যাগ থেকে ৪৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।