ঢাকা | অগাস্ট ২৮, ২০২৬ - ১:৩৪ পূর্বাহ্ন

চারঘাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:38 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে করণীয় নির্ধারণে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ ও অপরিকল্পিত পুকুর খনন, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এমপি বলেন, চারঘাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসা ও বাল্যবিবাহকে প্রশ্রয় দেয়া যাবে না।

তিনি বলেন, অবৈধভাবে পুকুর খননের কারণে যাতে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। আইন ও বিধিমালা মেনে পুকুর খননের বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।