ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ৩:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণগেলো অটোচালকের

  • আপডেট: Monday, August 24, 2026 - 11:07 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৩৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্রিকা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গাপুর গ্রামের সাজদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক শাহজাহান আলী লালপুর থেকে তার ব্যাটারিচালিত অটোগাড়িতে যাত্রী নিয়ে বাঘায় যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বৃষ্টি আসলে যাত্রীসহ অটোগাড়িটি আট্রিকা এলাকার কালামের আম বাগানের কাছে রাস্তার পাশে দাঁড় করিয়ে গাড়িতে পর্দা লাগাচ্ছিলেন।

এসময় বাঘা অভিমুখে একটি কুত্তাগাড়ি (স্যালো ইঞ্জিনচালিত) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোতে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে কুত্তাগাড়ির (স্যালো ইঞ্জিনচালিত) চালক সবুজ (২৪) কে আটক করে। পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং কুত্তাগাড়ির (স্যালো ইঞ্জিনচালিত) চালক সবুজকে পুলিশ হেফাজতে নেয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনাকবলিত কুত্তাগাড়িটি (স্যালো ইঞ্জিনচালিত) সহ চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।