ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ২:২০ পূর্বাহ্ন

শিরোনাম

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট: Monday, August 24, 2026 - 11:05 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় জয় চন্দ্র বর্মণ (২০) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার চকহরিপুর এলাকার নীল কমল চন্দ্র বর্মনের ছেলে।

এ ঘটনায় সদিপ বর্মণ (২৩) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত যুবক একই এলাকার দুলাল বর্মণের ছেলে।

সোমবার সকালে উপজেলার শিমুলতলী ব্রিজের পশ্চিমপার্শে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার দিক থেকে একটি মোটরসাইকেল যোগে চারজন বন্ধু একসঙ্গে বাড়িতে ফিরছিল। শিমুলতলী ব্রিজের ওপরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে থাকা পিলারের মোটরসাইকেল এর ধাক্কা লেগে যায়।

ঘটনাস্থলে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে জয় চন্দ্র বর্মণ মারা যায়। বাকি ৩জনের মধ্যে সদিপ বর্মণ গুরতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে,এবং জখমীদের চিকিৎসায় থানা পুলিশ সর্বাত্বক সহযোগিতা করছে।