ঢাকা | অগাস্ট ১৩, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:22 pm

সোনালী ডেস্ক: রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সভায় রাজশাহী বিভাগের রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও দলীয় কর্মকাণ্ড নিয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় হয়েছে বলে জানানো হয়েছে।

দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজশাহী বিভাগের নেতাদের এ বৈঠককে সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতারা স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় ও সাংগঠনিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী মহানগর সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা এতে উপস্থিত ছিলেন।