ঢাকা | অগাস্ট ১১, ২০২৬ - ১২:৩৮ পূর্বাহ্ন

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি

  • আপডেট: Monday, August 10, 2026 - 10:54 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরের নামোভদ্রা লেকপাড় বস্তিসহ বিভিন্ন বস্তি এলাকায় বসবাসরত নিম্ন আয়ের মানুষের বিকল্প পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে নামোভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশনের একটি প্রতিনিধিদল বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আক্তার জাহানের কাছে এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে বাস্তুহারা মানুষের জন্য নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করাসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। এতে নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, মো. বাচ্চু মিয়া ও মো. আতিকুর রহমান যৌথভাবে স্বাক্ষর করেন।

স্মারকলিপির অনুলিপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।