ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার ২০২৫-এ দ্বিতীয় বাউয়েট

  • আপডেট: Monday, August 10, 2026 - 10:53 pm

প্রেস বিজ্ঞপ্তি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ‘বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫’-এর ‘ক’ শ্রেণিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট), কাদিরাবাদ সেনানিবাস, নাটোর।

গত ৯ আগস্ট বন অধিদপ্তরের হৈমন্তী সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছ থেকে বাউয়েট-এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এই পুরস্কার গ্রহণ করেন। ক্যাম্পাসে ব্যাপক বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়টি এই সম্মাননা অর্জন করে।