খেলার মাঠ সংস্কার ও সুরক্ষায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বৈঠক
সোনালী ডেস্ক: দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় খেলার মাঠ সংস্কার, অবৈধ দখলদার থেকে মাঠ উদ্ধার এবং ওয়ার্ড পর্যায়ে মাঠ নির্মাণের জায়গা নির্ধারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে শহরের খেলার মাঠের সুব্যবস্থাকরণ ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে মতামত প্রদান করেন।











