ঢাকা | অগাস্ট ১১, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান

  • আপডেট: Monday, August 10, 2026 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে আয়োজিত ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ শেষ হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় নজরুল ভিলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ড. আ.ন.ম. বজলুর রশীদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি নাগরিক একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করলে ইতিবাচক পরিবর্তন আসবে।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, আরএমপির অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন এবং বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম।

অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।