ঢাকা | অগাস্ট ৪, ২০২৬ - ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

সমাবেশ সফল করতে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিয়া থানা (পূর্ব ও পশ্চিম) বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সোমবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলুর সভাপতিত্বে সভায় বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু এবং বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহনসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।