ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে ইয়াবা ও অটোভ্যানসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, August 2, 2026 - 10:07 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরে ২০ পিস ইয়াবাসহ মো: লিখন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটো ভ্যান জব্দ করা হয়।

রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার বিকেলে লালপুর-বাঘা-ঈশ্বরদী সড়কের শুভেচ্ছা কম্পিউটারের সামনে একটি নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হয়।

এ সময় সন্দেহভাজন হিসেবে লিখনকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তার ভ্যানটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত লিখন উপজেলার বিরোপাড়া মহল্লার মজনু মন্ডলের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।