ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সম্পাদক তাজুল ইসলাম আর নেই

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অভিভাবক, রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার ইলামিত্র অঞ্চলের সাবেক সমন্বয়কারী তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে   —- রাজেউন) ।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষীয়ান এই সংস্কৃতিজনের মৃত্যুতে রাজশাহীর সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) জুম্মার নামাজের পর নগরীর টিকাপাড়া জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তাঁকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হবে।