ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

রাইফেল ক্লাবের কার্যক্রম আধুনিক ও গতিশীল করতে সভাপতির দিক নির্দেশনা

  • আপডেট: Saturday, July 18, 2026 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রাইফেল ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রাজশাহী রাইফেল ক্লাবের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির।

এ সময় পুলিশ কমিশনার ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সেইসাথে ক্লাবের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, লেজার শুটিং সিস্টেম ক্রয়, কিট শুটিংয়ের জন্য বন্দুক ক্রয় (অনুদান প্রাপ্তি সাপেক্ষে), সদস্যদের প্রশিক্ষণ ও শুটিং কার্যক্রমের উন্নয়ন, ক্লাবের প্রশাসনিক বিষয়াদি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ ক্লাবের সার্বিক উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে ১২তম এয়ারগান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জনকারী শুটারদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ কমিশনার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান।

সভায় আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, রাজশাহী রাইফেল ক্লাবের সহ-সভাপতি হাসেন আলী, মো. লিয়াকত আলী ও গোলাম সারওয়ার স্বপন, সাধারন সম্পাদক ইস্তিয়াক আহমেদ বাবলু, যুগ্ম সাধারন সম্পাদক সালাউদ্দিন রাজু ও মাসুদ, কোষাধ্যক্ষ হোসেন আলী, কার্য নির্বাহী সদস্য মিজানুর রহমান খোকন ও জামাল উদ্দীনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।