ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 11:03 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সাধারণ মানুষের মাঝে জীবনবীমা, সঞ্চয় ও দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়াতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে একটি বিশেষ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার জানে আলম রোমেল।

সভায় বক্তারা জানান, গ্রাহকসেবায় শান্তা লাইফ ইতোমধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে এবং প্রতিষ্ঠানটির দাবি নিষ্পত্তির হার ৯৯ শতাংশ, যা মাত্র ৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হয়।