পোরশায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে সরকারি (জিআর) চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চাল বিতরণ করা হয়।
গত মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। ঢাকা থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ্ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।











