ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী কলেজে ভক্তদের মেসির জন্মদিন পালন

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 11:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ আর্জেন্টিনা ফ্যানাটিক্সের পক্ষ থেকে কেক কেটে মেসির জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার দুপুরে কলেজের নজরুল চত্বরে কেক কেটে মেসির জন্মদিন উদযাপন করা হয়।

কেক কাটার পর আর্জেন্টিনা সমর্থকরা দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া বলেন, রাজশাহী কলেজ গোটা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে মেসি পাগল শিক্ষার্থীরা মেসির জন্মদিন পালন করেছে।

রাজশাহী কলেজ আর্জেন্টিনা ফ্যানাটিক্স সভাপতি যুবাইর রশিদ বলেন, শৈশব কৈশোরকে আনন্দঘন করার মানুষটা হচ্ছে লিওলেন মেসি। আমরা ছোট থেকে তার খেলার মাধ্যমে ফুটবলকে চিনতে পেরেছি। মেসি নেতৃত্বে আমরা আশা করি নাইন ব্যালন ডিয়ারও দেখতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন, পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক বারিক মৃধা, ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক সুপ্রিয়া সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির)সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।