ঢাকা | জুন ২১, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

তানোরে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

  • আপডেট: Sunday, June 21, 2026 - 10:54 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এস আই তুহিন ভূঁইয়া ও এএসআই শাহরিয়ার মাহমুদ এএসআই শফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- তানোর উপজেলার নারায়নপুর গ্রামের মাহাতাব মন্ডলের পুত্র ২ মাসের সাজা প্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী জসিম উদ্দিন (৪৩) ও একই উপজেলার সরনজাই সরদারপাড়া গ্রামের মেহের উদ্দিনের পুত্র ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী গোলাম রাব্বানী (৪৫)।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে পুলিশ স্টকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।