ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

অবকাঠামগত উন্নয়নে কাজ করছে সরকার: এমপি রেজাউল ইসলাম

  • আপডেট: Friday, June 12, 2026 - 10:58 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম বলেছেন, এই সরকার ক্ষমতায় এসে মাত্র কিছুদিন অতিবাহিত হয়েছে। আমরা একটি । ভুঙ্গুর অর্থনীতির দেশ হাতে পেয়েছি। সকল সেক্টরই যেন এক ভগ্নদশা। শিক্ষার ক্ষেত্রে তার বেতিক্রম নয়। শিক্ষা ব্যবস্থাকেও চরম ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পরীক্ষার শেষে উপরের নির্দেশে শিক্ষার মান না বাড়িয়ে শিক্ষার হার বাড়ানো হতো। সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তার ধারাবাহিকতায় শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে সরকার কাজ করছে।

শুক্রবার বিকেলে উপজেলার আতাইকুলা জনকল্যান উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নওগাঁর ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, প্রভাষক জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রমেশ চন্দ্র পাল প্রমুখ।