ঢাকা | মে ১৪, ২০২৬ - ১২:১৫ পূর্বাহ্ন

মান্দায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বৈঠকী

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 11:14 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গ্রামের ভাইরাল বটতলায় অনুষ্ঠিত হলো ‘রবীন্দ্র বৈঠকী’।

বুধবার উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান ফিরোজ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, আব্দুল মতিন মণ্ডল, মোখলেছুর রহমান কামরুল ও গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক টুটুল। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে আগত শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।