ঢাকা | মে ১৪, ২০২৬ - ২:০৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৫৪টি ভারতীয় মোবাইলসহ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 11:16 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৫৪টি ভারতীয় মোবাইল ফোন, ৩৯৮০ পিস ইয়াবা ও ১৯৪৫০ পিস নেশাজাতীয় টেপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান,  বুধবার ভোর ৩টার সময় চামুসা বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুসা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব চোরাচালানী পন্য/মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়।

এসময় একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত মোবাইলসহ মাদ্রক দ্রব্য ভোলাহাট থানায় জমা দেয়া হয়েছে।

তিনি আরো জানান, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।