ঢাকা | মে ৬, ২০২৬ - ১০:১৬ পূর্বাহ্ন

পোরশায় ঘুমন্ত অবস্থায় মাদরাসা ছাত্রের মৃত্যু, আহত আরেক ছাত্র

  • আপডেট: Tuesday, September 9, 2025 - 11:05 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় আব্দুর রহিম (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে। আহত হয়েছে মাহমুদুল্লাহ (১০) নামে অপর এক ছাত্র। আব্দুর রহিম উপজেলার চকনারায়ন গ্রামের আলমগীরের ছেলে এবং মাহমুদুল্লাহ্ গানইর গ্রামের হামিদুর রহমানের ছেলে।

তারা দুজনই নিতপুর ইউনিয়নের বালা শহিদ হাফেজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ালেখা করতো। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে অন্য ছাত্রদের সাথে দুইজনই মাদ্রাসার একটি কক্ষে শুয়ে ছিল।

ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে তাদের দু’জনকে সাপে কামড় দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের দুজনকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যায় এবং মাহমুদুল্লার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিশ্চিত করেন। তবে কি কারণে ছাত্রটি মারা গেছে তারা সঠিক বলতে পাচ্ছেন না বলে জানান। তবে রাতেই ওই মাদ্রাসায় একটি সাপ মারা হয়েছে। ধারণা করা হচ্ছে- সাপের কামড়েও সে মারা যেতে পারে।