ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

  • আপডেট: Friday, March 7, 2025 - 12:59 pm

অনলাইন ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের বান্দরবানে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।

সূত্র: বাসস