ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

তানোরে অর্কিড স্কুলে অভিভাবক-সুধী সমাবেশ

  • আপডেট: Saturday, November 28, 2026 - 10:30 pm

তানোর প্রতিনিধি: তানোর উপজেলা সদরে অবস্থিত ‘অর্কিড স্কুল এন্ড কলেজ’-এ অভিভাবক ও সুধী সমাবেশ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলী সরকারের বিদেহী আত্মার মাগফিরাত এবং শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অর্কিড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) শাকিলা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, তানোর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিশিষ্ট শিক্ষানুরাগী এস এম শফিকুল আলম পারভেজ ও এস এম সাজ্জাদ হোসেন পারভেজ, তানোর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান মাসুদ, তানোর প্রি-ক্যাডেট কেজি স্কুলের পরিচালক দেলোয়ার হোসেন, আল মদিনা কুরআন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমাজসেবক শরীফ উদ্দিন মুন্সী, শিক্ষানুরাগী মিজানুর রহমান, কলেজ শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ।