ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী রেঞ্জ পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ১৬৬

  • আপডেট: Wednesday, September 23, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাজশাহী রেঞ্জ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় মোট ৬২টি মামলা হয়েছে। এর মধ্যে দস্যুতার একটি, সাইবার সুরক্ষা আইনে একটি, চুরির তিনটি এবং অন্যান্য অপরাধে ৫৭টি মামলা হয়েছে।

এসময় খুন, খুনসহ ডাকাতি, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা কিংবা নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেনি। তবে তিনটি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ পুলিশ মোট ৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে পরোয়ানামূলে ৫৮ জন, সাজাপ্রাপ্ত সাতজন, তদন্তাধীন মামলায় ৯১ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ব্যবস্থায় ১০ জনসহ মোট ১৬৬ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে পুলিশ ৬ গ্রাম হেরোইন, ১৫৪ বোতল কাফ সিরাপ, ১৭৯ পিস ইয়াবা, ২৫৫ পিস ট্যাপেন্টাডল, ২০ গ্রাম গাঁজা এবং ৯ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। তবে কোনো চোরাচালানি পণ্য উদ্ধার হয়নি।

এদিকে সাধারণ মানুষকে পুলিশি সেবা দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন থানায় এক হাজার ৫৫ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন। চলতি মাসে এ পর্যন্ত মোট ২১ হাজার ১৯৮ জন সেবা গ্রহীতা থানা গুলো থেকে সেবা নিয়েছেন।