ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৬ - ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ আত্মহত্যা

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:20 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় রিতা খাতুন (৩০) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর পচিমপাড়া গ্রামের রতন আলীর স্ত্রী।

সোমবার ভোর রাতে রিতা নিজ বাড়ির বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। জানা যায়, সোমবার সকালে রিতা খাতুন ঘরের দরজা না খুললে বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকে। কিছুক্ষণ ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতর প্রবেশ করে।

এরপর ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখে। লোকজনের সহায়তায় তাকে নামিয়ে স্থানীয় ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক বলেন, বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর পচিমপাড়া গ্রামে রিতা খাতুন নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।