ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

আগের চেয়ে সুস্থ বোধ করছেন ভূমিমন্ত্রী মিনু, চেয়েছেন দোয়া

  • আপডেট: Thursday, October 29, 2026 - 11:11 pm

স্টাফ রিপোর্টার: আগের চেয়ে অনেকটা সুস্থতা বোধ করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক বার্তায় তিনি এ তথ্য জানিয়ে নিজের পূর্ণ সুস্থতা ও পরিবারের সদস্যদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুক পোস্টে ভূমিমন্ত্রী লিখেছেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের সকলের আন্তরিক দোয়ায় আমি এখন আগের চেয়ে অনেকটা সুস্থতা বোধ করছি।” তিনি আরও লিখেছেন, তাঁর পূর্ণ সুস্থতা এবং পরিবারের সবার জন্য যেন সবাই দোয়া করেন, যাতে সুস্থ ও সবল শরীরে তিনি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন।

নিজের দুই সন্তান সাইফ রহমান ও মাশফি রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণ কামনায়ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। সন্তানরা যেন আগামীতেও মানুষের পাশে থেকে জনকল্যাণ ও সেবামূলক কাজে অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বার্তায় ভূমিমন্ত্রী বলেন, মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই তাঁর পথচলার মূল শক্তি। পাশাপাশি তিনি সবাইকে ভালো ও সুস্থ থাকার শুভকামনা জানান।