ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৬ - ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম

কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:22 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ (নিবন্ধন নং-১৬৪২)-এর নবনির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে এ শপথ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব সাদ আক্কাস হোসেন। তিনি অনুষ্ঠানটির সভাপতিত্বও করেন।

শপথ গ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতি শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমরান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সুজন সরকার, আজিজুল হক, রাশেদুজ্জামান রনি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ সবুজ।

উল্লেখ্য, নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীরাই এ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে কেশরহাট বণিক সমিতির নির্বাচনকালীন সহকারী নির্বাচন কমিশনার মাওলানা জেকের আলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা এফ এম ইসমাইল আল হাসানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার আমির মাওলানা জি এম আব্দুল আউয়াল, উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি মোঃ আব্দুল গফুর মৃধা, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শাহজামালসহ আরও অনেকে।