ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী মহানগরীতে ৩৩৬ পিস ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

  • আপডেট: Friday, September 4, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ জেসমিন পারভীন রচনা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নগরীর সাগরপাড়া এলাকার এসি মসজিদ সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রচনা বোয়ালিয়া থানার হাদির মোড়-বৌবাজার এলাকার নিয়াজ ইকবাল স্বপনের মেয়ে।

র‌্যাব-৫-এর মোল্লাপাড়া ক্যাম্প সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটকের পর তল্লাশি করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে পরিহিত প্যান্ট থেকে ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তরুণী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে সাগরপাড়াসহ নগরীর বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।