ঢাকা | অক্টোবর ২৩, ২০২৬ - ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী রেলস্টেশনে ধারালো ছুরিসহ যুবক আটক

  • আপডেট: Friday, October 23, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালাতে গিয়ে ছুরিসহ আব্দুল হামিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

আটকের সময় তিনি নিরাপত্তা সদস্যকে ধারালো ছুরি দিয়ে আক্রমণের চেষ্টাও চালান।

আরএনবি সূত্রে জানা যায়, কপোতাক্ষ ট্রেনের যাত্রীদের মাঝে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে আরএনবি-র সহকারী উপপরিদর্শক ফজলুর রহমান তাঁর ব্যাগ তল্লাশি করতে যান। এ সময় হামিদ ব্যাগ থেকে হঠাৎ ধারালো ছুরি বের করে হামলা চালানোর চেষ্টা করেন। তবে উপস্থিত অন্য সদস্যরা দ্রুত তাঁকে কাবু করে ফেলে আটক করেন।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের নাম আব্দুল হামিদ এবং বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর দিড়িপাড়া গ্রামে বলে জানান। আরএনবি আরবিআর প্রসিকিউশন চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শিহাবুল ইসলাম জানান, যাত্রী সাধারণের নিরাপত্তা ক্ষুণ্ন করা এবং চুরি বা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তিনি অস্ত্রটি সঙ্গে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য রাজশাহী রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।