ঢাকা | অগাস্ট ২৬, ২০২৬ - ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভা

  • আপডেট: Tuesday, August 25, 2026 - 10:26 pm

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

সভায় বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ সুজন মিয়া এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের গোদাগাড়ী ফিল্ড সুপারভাইজার মোসলেম উদ্দিন নুরুল। এ সময়  আরও উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার আতাউর রহমান, জিসি শরীফুল ইসলাম ও তরিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ উদ্দীন বলেন, “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিশুদের নৈতিক, ধর্মীয় ও প্রাক-প্রাথমিক শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোমলমতি শিশুদের মাঝে ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দেয়ার পাশাপাশি সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করছেন।”

তিনি আরও বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের আধুনিক ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষাদানের গুণগত মান বজায় রাখতে শিক্ষক ও কেয়ারটেকারদের আরও বেশি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।