ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৫৩

  • আপডেট: Wednesday, October 7, 2026 - 10:52 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগ ও মহানগরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

গত মঙ্গলবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয় এবং আরএমপি মিডিয়া সেল থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী রেঞ্জ পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে ১৪৫টি অভিযান চালিয়ে মোট ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পরোয়ানাভুক্ত ১৩০ জন, সাজাপ্রাপ্ত ২৯ জন, মাদক মামলার ২৯ জন এবং তদন্তাধীন অন্যান্য অপরাধে জড়িত ৬৯ জন রয়েছে।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে হেরোইন, ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও ফেনসিডিল/ইস্কাফ সিরাপ। অন্যদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

আরএমপি মুখপাত্র ও উপ-কমিশনার গাজীউর রহমান জানান, এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদকের ১১ জন এবং অন্যান্য মামলার ৪ জন আসামি রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস